1. admin@bogurapost.com : admin :
এবার এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এবার এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার

ফরিদপুর প্রতিনিধি

নির্বাচনী জোট ও রাজনৈতিক আদর্শ নিয়ে মতপার্থক্যের জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির নেত্রী সৈয়দা নীলিমা দোলা। তিনি দলটির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি দলটির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার কথা জানান। একই সঙ্গে তিনি তার পদত্যাগপত্রটিও জনসমক্ষে প্রকাশ করেছেন।

পদত্যাগপত্রে নীলিমা দোলা উল্লেখ করেন, এনসিপি বর্তমানে তার মধ্যপন্থি রাজনৈতিক অবস্থান হারিয়ে পুরোপুরি ডানপন্থি ধারায় মিশে গেছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন নিয়ে তিনি দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন, সাম্প্রতিক নানা সিদ্ধান্তে তা ধূলিসাৎ হয়েছে বলে তিনি দাবি করেন। বিশেষ করে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোটকে তিনি নেতাকর্মীদের সঙ্গে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি তার বিবৃতিতে বলেন, এনসিপি জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নেয়া সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছে। যে তারুণ্যনির্ভর দলটির কাছে প্রান্তিক মানুষের অধিকার রক্ষার প্রত্যাশা ছিল, তারা আজ ধর্মীয় রাজনীতিকে সামনে এনে আদর্শিক বিচ্যুতি ঘটাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানাতেও দলটি চরম অনীহা দেখিয়েছে, যা তার ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।

নীলিমা দোলা আরও জানান, তাকে বামপন্থি হিসেবে তকমা দিয়ে দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে যেন জামায়াতের কাছে দল বিক্রি করা সহজ হয়। তিনি স্পষ্টভাবে বলেন, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে কোনো ধর্মীয় বিপ্লব হয়নি, বরং এটি ছিল একটি জনঅভ্যুত্থান। কিন্তু এনসিপি বর্তমান নেতৃত্বের মাধ্যমে সেই অভ্যুত্থানকে ধর্মীয় মোড়কে বন্দি করে পুরোনো রাজনৈতিক বয়ানকেই প্রতিষ্ঠিত করতে চাইছে।

উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা করার জেরে দলটির আরও বেশ কয়েকজন নেত্রী পদত্যাগ করেন।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews