1. admin@bogurapost.com : admin :
এবার ভোট দেবেন প্রবাসীরাও: ইসি সচিব - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

এবার ভোট দেবেন প্রবাসীরাও: ইসি সচিব

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হলেও এবার তা বাস্তবায়নের পথে এগোচ্ছে কমিশন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য দুটি ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো- প্রবাসে অবস্থানরত এনআইডিধারী বাংলাদেশিদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে ভোটের সুযোগ দেওয়া। আরেকটি হলো দেশের অভ্যন্তরে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না- যেমন নির্বাচন কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারী কিংবা আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালু করা। এর জন্য একটি বিশেষ অ্যাপ বা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।

আখতার আহমেদ বলেন, এই প্ল্যাটফর্মের কাজ এখনো চলমান। কারিগরি বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমরা নিয়মিতভাবে মিডিয়ার মাধ্যমে আপডেট জানাবো। আমাদের বিশ্বাস, এবার প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেজিস্ট্রেশন কখন শুরু হবে বা কতদিন পর্যন্ত চলবে-এসব টেকনিক্যাল বিষয় এখনো চূড়ান্ত হয়নি। ট্রায়াল, টেস্টিং ও অভিজ্ঞতার আলোকে আমরা সময়সূচি নির্ধারণ করবো এবং যথাসময়ে প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক হবে। প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের একটি বড় অংশই ভোটার। তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়া হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিগত কাঠামো ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া স্বচ্ছ, সহজ ও নিরাপদ হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews