1. admin@bogurapost.com : admin :
এসেনসিয়াল ড্রাগস কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হবে, বগুড়া প্লান্টে এমডি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

এসেনসিয়াল ড্রাগস কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হবে, বগুড়া প্লান্টে এমডি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৮৫ বার

নিজস্ব প্রতিবেদক 

 

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম আশরাফুজ্জামান বলেছেন নতুন নতুন ভ্যাকসিন তৈরি করে সেবার মাধ্যমে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা হবে। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের বগুড়া প্লান্টকে আরও আধুনিকায়ন করে মডেল হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বুধবার দুপুরে বগুড়া প্লান্ট চত্তরে শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের সকল হাসপাতাল মেডিকেল কলেজ রয়েছে সেগুলোতে বগুড়া প্লান্ট থেকে ওষুধ বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য প্লান্টে ওষুধ উৎপাদন দ্বিগুন করার আহ্বান জানান।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, শ্রমিকদের পে স্কেল খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে। এছাড়াও ১৭ বছর বঞ্চিত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের যে সকল চাহিদা রয়েছে তাদেরকে বিচার-বিশ্লেষণ করে পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
এ সময় বগুড়া প্লান্ট প্রধান মিস্টার সুভাষ চন্দ্র বর্মন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিবিএ নেতা বেনজির বিল্লাহ, নুরে আলম সিদ্দিক, জাহিদ, হ্যাপি, জাহাঙ্গীর আলম মানিক,রেজাউল করিম, শফিউল আজম সজল,জাহাঙ্গীর আলম ডাইরেক্টর অপারেশন মুজাহিদুল ইসলাম এফসিএ কোম্পানি সেক্রেটারি।

ম্যানেজিং ডিরেক্টর নতুন নিয়োগ পাওয়ার পরে প্রথম সফরে বগুড়া প্লান্টে এসে পশ্চিম পাশে সেফা প্রজেক্টসহ ফিনিশ গুড সহ অন্যান্য জায়গা পরিদর্শন করেন । বগুড়া প্লান্টে একটা ভালো মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews