1. admin@bogurapost.com : admin :
কলাগাছে নির্মিত শহীদ মিনারে ভালোবাসা মাখানো পুষ্পাঞ্জলি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কলাগাছে নির্মিত শহীদ মিনারে ভালোবাসা মাখানো পুষ্পাঞ্জলি

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কেউ ফুল দিচ্ছেন কিশোরগঞ্জ জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেউ ফুল দিচ্ছেন উপজেলা সদরের শহীদ মিনারে। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিচ্ছে তাদের নিজস্ব স্থায়ী শহীদ মিনারে। কিন্তু গ্রামীণ জনপদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব কোনো স্থায়ী শহীদ মিনার নেই। শিক্ষক-শিক্ষার্থীরা পরম শ্রদ্ধা আর মমতা দিয়ে তৈরি করেছেন কলা গাছের তৈরি শহীদ মিনার।

তিনটি কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে র‍্যাপিং পেপারে মুড়িয়ে তাতে লাগিয়েছেন জাতীয় পতাকা। আর এই শহীদ মিনারে সকালে ছাত্র-শিক্ষকরা প্রভাব ফেরি করে এসে ফুল দিয়েছেন।

এসময় প্রভাতফেরির সঙ্গে আসা অটোরিকশায় মাইক লাগিয়ে বাজানো হয় অমর সঙ্গীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’। আজ সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মইশাখালী এলাকার ইত্তেবা স্কুল অ্যান্ড কলেজের চিত্র এটি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সামছুল হুদা নাঈম জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি করা হয়। আগে ভাড়া বাড়িতে ছিল। সম্প্রতি নিজস্ব জায়গায় স্থানান্তর করা হয়েছে। সামর্থ্যের অভাবে একটি স্থায়ী শহীদ মিনার করা হয়নি। ফলে শুরু থেকেই কলা গাছ দিয়ে পরম যত্নে শহীদ মিনার তৈরি করে তাতেই পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

তিনি এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষার্থীদেরও একই দাবি, সরকার যেন একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেয় শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews