নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লাকসামে গর্ভধারণের সাত মাসের মাথায় নামে এক গৃহবধূ এক সাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। একসাথে ৫ সন্তান জন্ম দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় বাচ্চাগুলোর ওজন কম হয়েছে। মা সুস্থ থাকলেও বাচ্চাগুলো ঝুঁ’কিতে রয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে লাকসাম বেসরকারি একটি (জেনারেল হসপিটাল) হাসপাতালে ওই পাঁচ সন্তানের জন্ম দেয় প্রসূতি শারমিন।
তিনি সদর উপজে’লার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকারবাড়ির হাফেজ মিজানুর রহমানের স্ত্রী। হাসপাতাল সূত্র জানায়, মাত্র সাত মাসের মাথায় শারমিন বাচ্চা প্রসব করেছে।
এক সাথে পাঁচ বাচ্চার প্রসবে অনেক ঝুঁ’কি ছিল। তবে মা সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় ঝুঁ’কিতে রয়েছে বাচ্চাগুলো। জেনারেল হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক ঘ’টনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির ২৫ মিনিট পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতিফা আহমেদ লতা জানান, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে।
তিনি জানান, তবে ঝুঁ’কি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply