বগুড়াপোস্ট ডেস্ক:
জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক নয়া শতাব্দীর কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়েরর বাবা মোহাম্মদ রুহুল আমিন সাবের মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৬ বছর।
মঙ্গলবার (৩১মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা কাটাবিল গ্রামের মৃত জুলফিকার আহমেদের বড় ছেলে।
এছাড়াও আরেফে রাব্বানী শাহ্ আবদুস সোবহান রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এবং কুমিল্লার যুগ শ্রেষ্ঠ মহান তাপস হযরত শাহ্ সুফি শাখয়ুল কোররাহ মাওলানা আবদুস সোবহান আলক্বাদেরী (রহ) মুরিদ ছিলেন।
মৃত্যুকালে রুহুল আমিন স্ত্রী ৪ছেলেসহ গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেলেন।
তার মৃত্যুতে দৈনিক নয়া শতাব্দী পরিবার ও বগুড়াপোস্ট গভীর শোকপ্রকাশ করছে।
Leave a Reply