বগুড়াপোস্ট ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ‘ফিরোজা’য় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।
বেগম খালেদা জিয়ার পক্ষে ফুলের তোড়া গ্রহণ করেন তার একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা মাসুদ রহমান।
শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply