1. admin@bogurapost.com : admin :
গণঅভ্যুত্থানে ভুক্তভোগীদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

গণঅভ্যুত্থানে ভুক্তভোগীদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য ৫ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির ৫ উপদেষ্টা হলেন- গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews