গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানী (৩০) মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত দম্পতি উত্তর রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ওইসময় রিপন মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল তার অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এরই মধ্যে বিধান চন্দ্র বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্ত্রী কমলী রানী রক্ষা করতে যায়। এতে দু’জনই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে সবার সাবধানতা থাকা উচিৎ। এ নিয়ে এলাকায় শোকের ছায়া এসেছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply