1. admin@bogurapost.com : admin :
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থী নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার

গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বিআরটিসি বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংযোগ সড়ক দিয়ে বিআরটিসির দোতলা বাসটি রাস্তা দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যায়। এসময় বাসটি বিদ্যুতায়িত হয়। অনেকেই হুড়োহুড়ি করে নেমে যান। শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করেন। বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

ঘটনাস্থলে একজন মারা যান। এসময় কয়েকজন গুরুতর আহত হয়। একজনের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। মুখ চোখ নাক পুড়ে গেছে অনেকের। বাকিদের উদ্ধার করে অটোরিকশা সিএনজি দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন জানান, আমরা ৬টি দোতলা বিআরটিসি বাস, ৩টি মাইক্রোবাস নিয়ে ৪৬০ শিক্ষক শিক্ষার্থী মিলে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে রওনা হই। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছামাত্র একটি বাস রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়।

এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মোস্তাকিম রহমান মাহিন ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকবাহী বাসে বিদ্যাুতায়িত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত সংখ্যা এখনও নিশ্চিত হতে পারিনি। আমরা জরুরি বিভাগে যাচ্ছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews