নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনের ভাঙচুর চালায়।
নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিকেলে নিজ বাড়ী রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে খালার বাড়ী নরসিংদীর উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেটারে গ্যাস নিতে থামে। গ্যাস নেয়ার সময় গাড়ির ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে উঠে। ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। আগুন লাগার পরপরই পালিয়ে যায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা।
ভুলতা ফাড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply