1. admin@bogurapost.com : admin :
চতুর্থ ধাপে বগুড়ার তিনটি উপজেলায় ভোট গ্রহন চলছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চতুর্থ ধাপে বগুড়ার তিনটি উপজেলায় ভোট গ্রহন চলছে

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২০৩ বার
নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে বগুড়ার শেরপুর , ধুনট এবং নন্দীগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত চলবে।
তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হলেন, টি.আই.এম নুরুন্নবী তারিক, মুহম্মদ আসিফ ইকবাল, আব্দুল হাই খোকন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন।
 এ উপজেলার ৯০টি কেন্দ্রে ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন ভোট প্রদান করবেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৬৮৭ জন, হিজড়া ৩ জন।
 শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন- এম এ হান্নান, জাকারিয়া তারেক বিদ্যুৎ, শাহ জামাল সিরাজী, রুবেল আহমেদ, সুলতান মাহমুদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলায় ১০৭ কেন্দ্রে ভোট প্রদান করবেন ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৫৯ জন, হিজড়া ১জন।
নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেন, রেজাউল আশরাফ জিন্নাহ, আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু, মাহমুদ আশরাফ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং নারী ভাই চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 এ উপজেলায়  ৪৯ ভোট কেন্দ্রে১ লাখ ৫৭ হাজার ১৯০ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৩৪৯ জন, নারী ভোটার ৭৮ হাজার ৮৪০ জন, হিজরা ভোটার ১ জন।
চতুর্থ ধাপে বগুড়ার তিনটি উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস জানান,  উপজেলা নির্বাচনে ভোট গ্রহনঅবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।  তিন উপজেলায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও প্রতিটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। র‌্যাব, সাদা পোষাকে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার জানান,  উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠ ও শান্তিপুর্ন করতে পুলিশ সদস্যরা বদ্ধপরিকর। প্রত্যক ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত কোন ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews