বগুড়াপোস্ট ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয়। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ সম্ভব।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক নগর সংলাপে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব। পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই এর দায়িত্ব নিয়েছেন তিনি।
চলনবিল প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ শেষ হয়নি। এছাড়া দুটি এলাকা বাদে নদীর তালিকা করা হয়েছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের দূষণ ও দখল হওয়া নদীগুলোর তালিকা করছে নদী গবেষণা ইনস্টিটিউট। এজন্য তাদের গবেষণার জন্য ৪ কোটি টাকা দেওয়া হয়েছে, যা আগে ছিল মাত্র ৪৫ লাখ টাকা। ফলে প্রায় ১৪৫ জন জনবল নিয়েও তারা তেমন কোনো গবেষণা করতে পারেনি।
এ সময় তুরাগ নদে ১৭ কিলোমিটার ড্রেজিং করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সমকালের বিশেষ প্রতিবেদক অমিতোষ পাল, স্থপতি ইনস্টিটিউটের সাবেক নগরায়ন ও পরিবেশ সম্পাদক সুজাউল ইসলাম খান, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুল্লাহ ও ইউএনডিপির বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ইয়ুগেস প্রানাধাং।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply