1. admin@bogurapost.com : admin :
জাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়ল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়ল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে ভোটারদের উপস্থিতি ছিল বেশ আশানুরূপ। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল সিনেট ভবনে ফলাফল প্রকাশ করা হবে।

জাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ৭,৯৩৪ জন। অর্থাৎ মোট ভোটার উপস্থিতি প্রায় ৬৭ শতাংশ। এর মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ হলে উপস্থিতি ছিল সবচেয়ে বেশি ৮২.৩ শতাংশ এবং নওয়াব ফয়জুন্নেসা হলে উপস্থিতি ছিল সবচেয়ে কম ৪৮ শতাংশ।

কোন হলে কত ভোট পড়ল

আল বেরুনী হলে মোট ভোটার ২১১ জন। ভোট দিয়েছেন ১২৫ জন। অর্থাৎ এই হলে ৫৯ শতাংশ ভোট পড়েছে।

কামাল উদ্দিন হলে মোট ভোটার ৩৪১ জন। ভোট দিয়েছেন ২১৬ জন। অর্থাৎ এই হলে ৬৩ শতাংশ ভোট পড়েছে।

মোশাররফ হোসেন হলে মোট ভোটার ৪৮৭ জন। ভোট দিয়েছেন ৩১০ জন। অর্থাৎ এই হলে ৬৩.৭ শতাংশ ভোট পড়েছে।

নওয়াব ফয়জুন্নেসা হলে মোট ভোটার ২৮৭ জন। ভোট দিয়েছেন ১৩৮ জন। অর্থাৎ এই হলে ৪৮ শতাংশ ভোট পড়েছে।

শহীদ সালাম-বরকত হলে মোট ভোটার ৩০৩ জন। ভোট দিয়েছেন ২২৪ জন। অর্থাৎ এই হলে ৭৪ শতাংশ ভোট পড়েছে।

মাওলানা ভাসানী হলে মোট ভোটার ৫২১ জন। ভোট দিয়েছেন ৩৮৪ জন। অর্থাৎ এই হলে ৭৩.৭ শতাংশ ভোট পড়েছে।

জাহানারা ইমাম হলে মোট ভোটার ৪০২ জন। ভোট দিয়েছেন ২৪৭ জন। অর্থাৎ এই হলে ৬১.৪ শতাংশ ভোট পড়েছে।

প্রীতিলতা হলে মোট ভোটার ৪০২ জন। ভোট দিয়েছেন ২৫০ জন। অর্থাৎ এই হলে ৬২.২ শতাংশ ভোট পড়েছে।

বেগম খালেদা জিয়া হলে মোট ভোটার ৪১৭ জন। ভোট দিয়েছেন ২৪৯ জন। অর্থাৎ এই হলে ৫৯.৭ শতাংশ ভোট পড়েছে।

১০ নং (ছাত্র) হলে মোট ভোটার ৫৪১ জন। ভোট দিয়েছেন ৩৮১ জন। অর্থাৎ এই হলে ৭০.৪ শতাংশ ভোট পড়েছে।

শহীদ রফিক-জব্বার হলে মোট ভোটার ৬৫৬ জন। ভোট দিয়েছেন ৪৭০ জন। অর্থাৎ এই হলে ৭১ শতাংশ ভোট পড়েছে।

বেগম সুফিয়া কামাল হলে মোট ভোটার ৪৬০ জন। ভোট দিয়েছেন ২৪৬ জন। অর্থাৎ এই হলে ৫৩.৫ শতাংশ ভোট পড়েছে।

১৩ নম্বর ছাত্রী হলে মোট ভোটার ৫৩২ জন। ভোট দিয়েছেন ২৯২ জন। অর্থাৎ এই হলে ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে।

১৫ নং (ছাত্রী) হলে মোট ভোটার ৫৭৭ জন। ভোট দিয়েছেন ৩৫০ জন। অর্থাৎ এই হলে ৬০.৬ শতাংশ ভোট পড়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর হলে মোট ভোটার ৩৫৮ জন। সেখানে ভোট দিয়েছেন ২৬১ জন। ভোট প্রদানের হার ৭২.৯ শতাংশ।

রোকেয়া হলে মোট ভোটার ৯৫৫ জন। সেখানে ভোট দিয়েছেন ৬৮০ জন। ভোট প্রদানের হার ৭১ শতাংশ।

ফজিলাতুন্নেসা হলে মোট ভোটার ৮০৯ জন। এই হলে ভোট দিয়েছেন ৪৮৯ জন। অর্থাৎ এই হলে ৫৪.৯ শতাংশ ভোট।

বীরপ্রতীক তারামন বিবি হলে ভোটার সংখ্যা ৯৮৩। এদের মধ্যে ভোট দিয়েছেন ৫৯৫ জন। ভোট প্রদানের হার ৬০.৪ শতাংশ।

২১ নং (ছাত্র) হলে ভোটার সংখ্যা ৭৪৬। এদের মধ্যে ভোট দিয়েছেন ৫৬০ জন। ভোট প্রদানের হার ৭৫ শতাংশ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মোট ভোটার ৯৯৩ জন। ভোট দিয়েছেন ৭১৫ জন। অর্থাৎ ৭১ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে।

শহীদ তাজউদ্দীন আহমদ হলে মোট ভোটার ৯১৪ জন। ভোট দিয়েছেন ৭৫২ জন। অর্থাৎ ৮২.৩ শতাংশ ভোট পড়েছে এই কেন্দ্রে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews