নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা স্বেচ্ছাসেব দলের আয়োজনে গনহত্যা দায়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে নবাববাড়ি রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন, সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান,সদস্য সচিব সিপন, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিনুর হাসান শাওন, সদস্য সচিব হোসেন আলীসহ জেলা, শহর ও ১২টি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply