নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট লায়লা শাহজাদী, কোহিনূর আকতার, সাধারণ সম্পাদক নাজমা আকতার, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রহিমা খাতুন মেরী প্রমুখ ।
Leave a Reply