1. admin@bogurapost.com : admin :
জুলাইয়ে ৫৫৪ দুর্ঘটনায় প্রাণহানি ৫৬৮ জনের - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জুলাইয়ে ৫৫৪ দুর্ঘটনায় প্রাণহানি ৫৬৮ জনের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

গত জুলাই মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৫৪টি দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত এবং ১ হাজার ৪১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এক মাসে সড়কে ৫০৬টি দুর্ঘটনায় প্রাণ হারান ৫২০ জন, আহত হন ১ হাজার ৩৫৬ জন। রেলপথে ৩৪টি দুর্ঘটনায় নিহত ৩১ জন ও আহত ৪১ জন। নৌপথে ঘটে ১৪টি দুর্ঘটনা—এতে নিহত ১৭ জন, আহত ১৪ জন ও নিখোঁজ রয়েছেন ৫ জন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জুলাই মাসে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সবচেয়ে বেশি—১৬২টি ঘটনায় প্রাণ হারান ১৬৯ জন, আহত হন ১৪৪ জন, যা মোট দুর্ঘটনার প্রায় এক-তৃতীয়াংশ।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা—১২২টি ঘটনায় নিহত ১৩০ জন ও আহত ২৯৫ জন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে—২৩টি ঘটনায় নিহত ২৩ জন ও আহত ৯৫ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে গর্তের সৃষ্টি, রোড সাইন ও আলোর অভাব, ব্যাটারিচালিত যানবাহন ও মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রীবহন, চাঁদাবাজি, এবং বেপরোয়া বা বিশ্রামহীনভাবে গাড়ি চালানো।

প্রতিরোধে সুপারিশ হিসেবে বলা হয়েছে—সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত, রাতের আলোকসজ্জা, দক্ষ চালক তৈরির উদ্যোগ, যানবাহনের ডিজিটাল ফিটনেস ব্যবস্থা, চাঁদাবাজি বন্ধ, পথচারী পারাপারের ব্যবস্থা, রোড সাইন ও মার্কিং স্থাপন, সড়ক পরিবহন আইন কার্যকর প্রয়োগ, উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, পুরোনো যানবাহন স্ক্র্যাপ করা, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ, এবং ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের উপর কর অব্যাহতি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews