1. admin@bogurapost.com : admin :
'জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার বেলা ১টায় সংসদ ভবনের গেট ভেঙে জুলাই যোদ্ধারা ভেতরে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের বের করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।

সংসদ ভবনের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, এপিবএন, বিজিবি মোতায়ন করা হয়েছে। বর্তমানে সংসদ ভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে ছাত্রদের আহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি৷ তারা এখন গণভবন, ধানমন্ডি, ফার্মগেট, বিজয়নগর মোড়ে অবস্থান করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews