1. admin@bogurapost.com : admin :
জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এ শুক্রবার (১৭ অক্টোবর) কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করলে পরেও করতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এল ডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, আমরা অপেক্ষায় আছি আগামীকাল (শুক্রবার) সবাই অনুষ্ঠানে অংশ নিয়ে সনদে স্বাক্ষর করবেন। মতভিন্নতা সত্ত্বেও সবাই অংশ নেবেন।

তিনি বলেন, সনদ বাস্তবায়নের জন্য কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে। কমিশনের মেয়াদের মধ্যেই সরকার সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অধ্যাপক রীয়াজ বলেন, প্রতিটি দল, রাজনৈতিক শক্তি ও নাগরিকদের আহ্বান জানাচ্ছি- আপনারা সবাই আসুন। আগামীকালের অনুষ্ঠান উৎসবমুখর হবে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অঙ্গীকারের পাতায় প্রথমে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এরপর কমিশনের সদস্য এবং সবশেষে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন।

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কমিশন মনে করে এটি অবশ্য করণীয়। আমাদের সুপারিশে সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরো আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্বাক্ষরের সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক রীয়াজ বলেন, আমরা চাই কালকেই সবাই স্বাক্ষর করুন। তবে কোনো রাজনৈতিক দল যদি পরে স্বাক্ষর করতে চায়, সেটাও করতে পারবে।

উল্লেখ, আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেইসঙ্গে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews