1. admin@bogurapost.com : admin :
জয়পুরহাটের সাইদুল হত্যা মামলার পলাতক আসামী দুই ছেলেসহ মা বগুড়ায় গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জয়পুরহাটের সাইদুল হত্যা মামলার পলাতক আসামী দুই ছেলেসহ মা বগুড়ায় গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৭৩ বার
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের পাঁচবিবিতে জমির আইল দেওয়াকে কেন্দ্র করিয়া পূর্ব শত্রুতার জের ধরে সাইদুল ইসলাম (৫৮) কে হত্যাকাণ্ডে আসামী সেকেন্ড ইন কমান্ডসহ দুইছেলেসহ মাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বুধবার রাতে গাজীপুর ও বগুড়া জেলার গাবতলীর পেরিরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোঃ মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিব থানার জয়হার এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ আয়নাল ইসলাম (৩২) তার ছোট ভাই মোঃ আল-আমিন (২৮), মা জেহরা বেগম (৪৫)।
র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কমান্ডার আরও জানান  ২৯ জানুয়ারীতে  সাইদুল ইসলামকে বিবাদীরা এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পাঁচবিবি-তে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসার জন্য, জয়পুরহাটে প্রেরন করেন। তৎক্ষণাৎ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করাকালীন অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার্ড করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত জানুয়ারি  রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা দায়ের করেন। র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে, উক্ত মামলার পলাতক আসামী বগুড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে বুধবার ৫ মার্চ  র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে বগুড়া গাবতলী উপজেলার পেরিরহাট বাজার এর পার্শ্ব এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় ২,৩,৪ নং পলাতক আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews