জয়পুরহাটের কালাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা আত্মরক্ষার্থে মেজবাউল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির লিঙ্গ কেটে নিয়েছে। গত শুক্রবার এমন ঘটনা ঘটেছে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে। মেজবাউল ওই এলাকার আলতাফ আলীর পুত্র।
জানা গেছে, মেজবাউল ইসলাম উক্ত গৃহবধূকে কু-প্রস্তাব দিতো। এর এক পর্যায়ে শুক্রবার দিনগত রাতে বাড়ি কেউ না থাকার সুযোগে মেজবাউল গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূ আত্মরক্ষার জন্য ব্লেড দিয়ে মেজবাউলের লিঙ্গ কেটে দেয়। এতে মেজবাউল গুরুতর আহত হয়ে পড়লে
প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে বগুড়া থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত মেজবাউলের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করে জানান, মেজবাউলের অভিভাবকগণ কালাই থানায় মামলা করবে। মেজবাউল সুস্থ করা নিয়ে তারা ব্যস্ত আছে। আজকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply