বগুড়াপোস্ট
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির পর শপথ নেন ৭২ জন মন্ত্রী। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ও ৩৬ জন প্রতিমন্ত্রী। খবর এনডিটিভির।
শপথ নেওয়ার মাধ্যমে কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন মোদি।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ সাতটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানেরা রয়েছেন। শুধু বিদেশিই নয়, ভারতের রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয় মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে। এর মধ্যে রয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। তবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে যাননি।
এবারের লোকসভা নির্বাচনে ২৯২টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply