1. admin@bogurapost.com : admin :
টানা ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

টানা ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২৫ বার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। মঙ্গলবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আবার ২২ জুন শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকবে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ওসি অমৃত অধিকারী জানান, কোরবানির ঈদ উপলক্ষে বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews