1. admin@bogurapost.com : admin :
ঢাকায় হরিজনদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় মানববন্ধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ঢাকায় হরিজনদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১১ বার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়াড কাউন্সিলর আউয়াল হোসেনের সন্ত্রাসী বাহিনী কর্তৃক হরিজনদের ওপর নির্মম হামলার প্রতিবাদে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে সাতমাথায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা এ মানববন্ধন আয়োজন করে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিজন ঐক্য পরিষদের সভাপতি দীপক হরিজন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি.ডাক্তার এনসি বাড়ই, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়, সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্ত্তী, পুজা উদযাপন কমিটি পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ, আদিবাসী গবেষণা পষ’দের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, শাওন বাঁশফোড়, দীপক বাঁশফোড় প্রমুখ।
বক্তারা বলেন,  কাউন্সিলর আউয়াল হোসেনের সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিলম্ব করলে সারাদেশে হরিজন ঐক্য পরিষদ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews