আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে সক্রিয় থাকা আলোচিত দম্পতি মুহাম্মদ আজিম ও তার স্ত্রী বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা দেশেই এই পর্ন ভিডিওগুলো তৈরি করতেন।
সোমবার বান্দরবানের হাজিপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এদিন বিকেলে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মিডিয়া কর্মকর্তা এসএসপি জসীম উদ্দিন খান বলেন, “শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং তরুণ-তরুণীদের এ জগতে সম্পৃক্ত করতে নানাধরনের প্রলোভন দিয়ে আসছিল।”
তিনি জানান, আজিম ও বৃষ্টি মাত্র এক বছরের মধ্যেই আন্তর্জাতিক পর্ন পারফর্মারদের মধ্যে শীর্ষস্থানীয়দের অন্তর্ভুক্ত হয়। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম। ২০২৪ সালের মে মাসে তারা প্রথম কন্টেন্ট প্রকাশ করে এবং এক বছরে প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়।
জসীম উদ্দিন খান বলেন, তারা একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও আপলোড করার পাশাপাশি টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচারণা চালাতো এবং নতুনদের প্রলুব্ধ করে এই ইন্ডাস্ট্রিতে যুক্ত করার চেষ্টা করতো।
তিনি জানান, দরিদ্র পরিবারের এই দম্পতি অনলাইনে বিলাসবহুল জীবনধারার ছবি ও ভিডিও প্রচার করলেও তাদের কর্মকাণ্ড সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং বেআইনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এ মুখপাত্র।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply