1. admin@bogurapost.com : admin :
তিন ঘণ্টা পর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তিন ঘণ্টা পর উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টা ২ মিনেটে লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আনারুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রথমে ৮ ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বমোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, সকালে আগুন লাগার পর ভবনটির ওপরে বেশ কয়েকজন আটকে ছিলেন। তারা ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ওই ভবন থেকে ছয়জনকে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ছয়তলা ভবনের নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews