1. admin@bogurapost.com : admin :
তিন মাস পর জীবিত হয়ে আদালতে হাজির গৃহবধূ, স্বামীকে তালাক - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তিন মাস পর জীবিত হয়ে আদালতে হাজির গৃহবধূ, স্বামীকে তালাক

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে তিন মাস আগে হত্যার পর লাশ গুম করা হয়েছে- এমন অভিযোগে মামলা হয়েছিল এক গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। কিন্তু অবাক করা ঘটনা হলো, সেই গৃহবধূ তানিয়া বেগম (২১) হঠাৎ করেই জীবিত ফিরে এসে আদালতে হাজির হয়েছেন। শুধু তাই নয়, আদালতে গিয়ে স্বামী দেলোয়ার হোসেনকে তালাকও দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর আগে চর কাদিরা ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ বেপারীর ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত ৯ জুন রাতে তানিয়া শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এর চারদিন পর ১৩ জুন তানিয়ার বোন রিনা আক্তার আদালতে মামলা করেন। মামলায় স্বামী, শ্বশুর ও দেবরসহ পরিবারের সাতজনকে আসামি করা হয়। অভিযোগ ছিল, তারা তানিয়াকে হত্যা করে মরদেহ গুম করেছে। এরপর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে ছিলেন। তবে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ করেই তানিয়া স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে স্বামীকে তালাক দেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন।

শ্বশুর মোহাম্মদ উল্লাহ বেপারী বলেন, কিছু প্রভাবশালী মহল ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এতে আমরা সামাজিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছি। এখন তানিয়া জীবিত ফিরে আসায় আমরা প্রকৃত ঘটনার বিচার ও ক্ষতিপূরণ চাই।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews