1. admin@bogurapost.com : admin :
তীব্র তাপদাহের পর ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

তীব্র তাপদাহের পর ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি 

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২২০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

তীব্র গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসীর। এদিন, সন্ধ্যার পরই বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। বাতাসে ঠান্ডা অনুভূতি থাকায় তখন থেকেই স্বস্তি মিলতে থাকে।

গতকাল শনিবারের (১০ মে) তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্র

শনিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ।

অন্যদিকে, সোমবার (১২ মে) কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। যার প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময়ে চলমান তাপপ্রবাহ সারা দেশের কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews