বগুড়াপোস্ট ডেস্ক
ইরানের তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে প্রায় ১০০ প্রবাসী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। একই সঙ্গে, কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজ চলছে।
মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি বলেন, তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। তারা নিরাপদ স্থানে যেতে চান। তাদের মধ্যে প্রায় ১০০ জন তেহরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, তেহরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিক ও দূতাবাসের কর্মকর্তারা হুমকির মধ্যে আছেন। তেহরান দূতাবাসের রাষ্ট্রদূতের বাসভবন এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে। কূটনীতিকসহ দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে নেয়া হবে।
শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানও ইসরায়েলে পাল্টা হামলা করছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply