1. admin@bogurapost.com : admin :
থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ড. ইউনূসের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে ড. ইউনূসের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিমসটেক সম্মেলন উপলক্ষে থাইল্যান্ড সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করবেন।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বিমসটেক হলো বে অব বেঙ্গলকে ঘিরে আঞ্চলিক একটি গ্রুপ। দুই দশক পেরিয়ে গেলেও বিমসটেক কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। প্রধান উপদেষ্টা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিকে শক্তিশালী করার ব্যাপারে জোর দেবেন।

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই আঞ্চলিক গ্রুপ সার্ক ও বিমসটেক যে করেই হোক পুনরুজ্জীবিত করতে চান মন্তব্য করে তিনি বলেন, এতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ঘটানো যায়।

এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে, যা ব্যাংকক সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা।

তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews