1. admin@bogurapost.com : admin :
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে দেশে রোজা শুরু হচ্ছে। সে হিসেবে আজ শনিবার রাতে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে আগামীকাল থেকে রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খলিদ হোসেন বলেন, দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। সে খবর আমাদের কাছে এসেছে।

মাগরিবের নামাজের পর বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, আজ ২৯ শাবান ১৪৪৬ হিজরি, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় আগামীকাল ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোববার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

এর আগে, সন্ধ্যা ৬টায় পর (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টার ড. আ ফ ম খলিদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইব্রাহিম ভূঞা, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ আশরাফু কবীর, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মোহাম্মদ নেয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতি মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

উল্লেখ্য, রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই রমজান মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন মুসলিম উম্মাহ।

এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন শরীফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূলভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।

হাজার বছর ধরে সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে সারা বিশ্বের মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে সূচিত হয় রমজান মাস। তারাবির নামাজও পড়া শুরু হয় সেদিন থেকে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews