নিজস্ব প্রতিবেদক
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৪ অক্টোবর) বিকেলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বীরকেদার হিকমাহ ইয়ুথ সোসাইটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের পশ্চিম অঞ্চলের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। প্রধান বক্তা ছিলেন প্রয়াত দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে আলহাজ্ব শামীম সাঈদী। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা গোলাম আজম, মাওলানা এইচ.এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা মুজাহিদুল ইসলাম জিহাদী।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউ’পি চেয়ারম্যান নুর-মোহাম্মাদ আবু তাহের, জামায়ত নেতা মাওলানা আব্দুল মোমেন, অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ, জেলা ছাত্র শিবিরের পশ্চিম অঞ্চলের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, হিকমাহ ইউথ সোসাইটির সভাপতি হাবিবুল বাশার, সেক্রেটারী নাফিউল খান প্রমুখ।
মাহফিলে শামীম সাঈদী বলেন, আমাদের দেশে কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠিত করার সময় এসে গেছে। বাংলার জমিনে ইসলামের পতাকা পত পত শব্দে উড়বে সেদিন আর বেশি দূরে নয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply