1. admin@bogurapost.com : admin :
দেশে নতুন ভোটার যোগ হলো ৫৮ লাখ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

দেশে নতুন ভোটার যোগ হলো ৫৮ লাখ

  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন। এছাড়া হালনাগাদে এ পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ৮৯ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির দাবি, নতুন ভোটারের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃত ২১ লাখ ১ হাজার ২৮০ জনেরও তথ্য সংগ্রহ করা হয়েছে। আর মৃত ভোটার কর্তন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ১০২ জন।

চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন সম্পন্ন হওয়া নতুন ৫৮ লাখ ১১ হাজার ৫৮ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ১৯ হাজার ৩২৩ জন। নারী ভোটার ৩১ লাখ ৮৩ হাজার ২১০ জন এবং হিজরা ভোটার ৮ হাজার ৫২৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি হিজরা ভোটার ঢাকায়, দ্বিতীয় অবস্থানে ময়মনসিংহ।

ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন বলে জানিয়েছে ইসি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews