1. admin@bogurapost.com : admin :
ধানমন্ডির ৩২-এ প্রদীপ প্রজ্বালনের সময় রোকেয়া প্রাচীর ওপর হামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ধানমন্ডির ৩২-এ প্রদীপ প্রজ্বালনের সময় রোকেয়া প্রাচীর ওপর হামলা

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপরে হামলা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় এ হামলা হয়। রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গেও যুক্ত।এর আগে দুপুরে ফেসবুকে এই অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শতাধিক সাংস্কৃতিকর্মী জড়ো হন। ছিল মিডিয়া কর্মীরাও। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০-৩৫ জনের আরও একটি দল সেখানে হাজির হয়। তাদের অনেকের হাতে লাঠিসোটা ছিল। তারা সাংস্কৃতিককর্মীদের সেখান থেকে সরে যেতে বলেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। সহশিল্পীরা দ্রুত সেখান থেকে তাকে সরিয়ে নেন।

প্রসঙ্গত, এর আগে রোকেয়া প্রাচী ঘোষণা প্রসঙ্গে ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।

স্ট্যাটাসের পরে ৩২-এ অবস্থান নেন তিনি। এর কিছু পর বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মী সেখানে জড়ো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews