ধুনট (বগুড়া)প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(১৪ এপ্রিল) সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ বৈশাখী প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা , পৌর বিএনপির সাধারণ মাহবুবুব হোসেন চঞ্চল, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, সেক্রেটারী আব্দুল করিম , পৌর জামায়াতে ইসলামের আমির তরিকুল ইসলাম।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, উপজেলা দপ্তরের অফিসার বৃন্দ, গোসাই বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নুরনবী , ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এবং এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করা হয়।
ক্যাপশন: উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply