1. admin@bogurapost.com : admin :
নন্দীগ্রামে নিহত শিক্ষার্থীদের স্মরণে বিএনপির দোয়া - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নন্দীগ্রামে নিহত শিক্ষার্থীদের স্মরণে বিএনপির দোয়া

  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপি নেতারা শোক-স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

শনিবার বাদ আছর নন্দীগ্রাম পৌর শহরের বাসস্ট্যান্ড কলেজ জামে মসজিদে শোক ও স্মরণ সভার আয়োজন করেন বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা।

এতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্র জনতা ছাড়াও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মুফতি মুশফিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব রুহুল আমিন, সাবেক কাউন্সিলর ওবাইদুর রহমান রবি, আব্দুর রাজ্জাক সোনার, সাবেক কাউন্সিলর রহমত আলী, জেলা যুবদলের সাবেক সদস্য ও নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সরকার আপেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, স্থানীয় যুবদল নেতা মিলন, খালেক, হাসান, ওসমান বাবু, রুবেল, আলামিন, ইমরান, রাকিব প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews