বগুড়াপোস্ট ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারে আমরা সবাই উদগ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য। নির্বাচনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
ফারুক-ই-আজম বলেন, আগের মতো একদেশদর্শী, একদলদর্শী, এক ব্যক্তিদর্শী এই ধরনের কোনো নির্বাচন হবে না। আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলতো।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি শুনেছি। সুনির্দিষ্ট বিষয়ে চট্টগ্রাম সফরে এসেছি। দুর্গাপূজা যেন সবাই মিলেমিশে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার, জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম, জোরারগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৪ বিএন) সিনিয়র পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান, কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান, শহীদুল ইসলাম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply