1. admin@bogurapost.com : admin :
নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইজিপি - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

নির্বাচন ঘিরে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইজিপি

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে ‘ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি)’ কোর্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান আইজিপি।

গত ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে- দক্ষ প্রশিক্ষক তৈরির মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো, যেন তারা নির্বাচনী দায়িত্ব আরো সুচারুভাবে সম্পাদন করতে পারেন।

এ প্রশিক্ষণের প্রশিক্ষকরা পরবর্তীতে ডিএমপির অন্যান্য সদস্যদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা, জানমাল ও সম্পদের নিরাপত্তা বজায় রাখার মতো দায়িত্বগুলো আরো কার্যকরভাবে পালন করা যাবে।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে আইজিপি বাহারুল আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে পুলিশ সদস্যদের নির্বাচনমুখী ওরিয়েন্টেশন প্রদান, যেন তারা পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণ কার্যক্রম পুলিশ বাহিনীর পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews