1. admin@bogurapost.com : admin :
পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের নামে মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের নামে মামলা

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৫৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে কারাঅভ্যন্তরে বিডিআরের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান (হত্যাকাণ্ডের সময় বিজিবি প্রধান) জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের নামে করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেছে রাজধানীর চকবাজার থানা।

আদালতের নির্দেশে গত ৪ মার্চ চকবাজার থানার ওসি মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেন। গত ৭ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জুনাইদ মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করেন।

রোববার চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন ভুক্তভোগী ডিএডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২০১০ সালে বিডিআর বিদ্রোহে মৃত্যুর ঘটনায় যে অপমৃত্যুর মামলা করা হয়েছে তা রিকল করেন। অপমৃত্যুর মামলার সর্বশেষ অবস্থা দেখে আদালত আদেশ দেবেন বলে জানান।

গত বছরের ২ ডিসেম্বর চকবাজার মডেল থানার এসআই (নিরস্ত্র) আহম্মদ আলী মোল্লা এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়নি বলে আদালতে অবহতিকরণপত্র দাখিল করেন। এরপর গত ২ ফেব্রুয়ারি নথি পর্যালোচনা করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ চকবাজার থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ৪ মার্চ চকবাজার থানার অফিসার্স ইনচার্জ মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করেন। গত ৭ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ মামলাটি তদন্ত করে আগামী ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

অবহিতকরণ পত্রে বলা হয়েছে, মামলার ভিকটিম বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় কোনো অপমৃত্যু মামলা করা হয়নি। প্রকাশ থাকে যে, চকবাজার মডেল থানায় ২০১০ সালের জুলাই মাসে ২০টি মামলা করা হয়। এর মধ্যে ভিকটিমের নাম নেই। অর্থাৎ আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় কোনো মামলা করা হয়নি।

বর্তমান সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রথম মামলা হচ্ছে এটি। এ মামলায় জেনারেল আজিজ আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি হলেন বিডিআর বিদ্রোহের মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোশাররফ হোসেন কাজল, আসামির তালিকায় শেখ হাসিনা রয়েছেন চতুর্থ স্থানে। বাকি উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটন, সাবেক এমপি শেখ সেলিম ও শেখ হেলাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মির্জা আজম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মন্ত্রী-এমপিসহ আরো ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, স্বৈরশাসক হাসিনা সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে তাদের বিদেশি এজেন্ট দ্বারা ২০০৯ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রাইফেলসের মেধাবী অফিসারদের হত্যা করে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের রাজসাক্ষী হওয়ার জন্য ভুক্তভোগীকে বিভিন্ন লোভনীয় অফার দেওয়া হচ্ছিল। তবে তিনি অন্যায় ও মিথ্যা রাজসাক্ষী দিতে চাননি। তাই বাদীর বাবা বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিমকে ২০১০ সালের ২৯ জুলাই ঢাকা কেন্দ্রীয় করাগারে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে কারাগারে ডাক্তাররা স্ট্রোক করে মারা গেছেন বলে সার্টিফিকেট দেয়। আব্দুর রহিমের মৃত্যুর রহস্য উদঘাটনে এ মামলা করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews