1. admin@bogurapost.com : admin :
পুরান বগুড়ার ভূমি দস্যু আলী হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

পুরান বগুড়ার ভূমি দস্যু আলী হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২১২ বার

নিজস্ব প্রতিবেদক

পুরান বগুড়ার জমিজমা সংক্রান্ত সংবাদ সম্মেলন করেছেন শহরের চকযাদু ক্রস লেন প্রেসপট্টি এলাকার মৃত আলহাজ্ব সোলায়মান আলী শাহ’র ছেলে মোঃ সাইদ হাসান শিপন। শুক্রবার বেলা ১২ টায় পুরান বগুড়ায় ভূমি দস্যু আলী হাসান এর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তিনি লিখিত এক বক্তব্যে বলেন, পুরান বগুড়া মৌজার এম আর আর এবং আর এস খতিয়ানের মালিক মৃত শুকিমন নেছার সম্পত্তি ভূমি দস্যু আলী হাসান জাল দলিল সৃষ্টির মাধ্যমে বিক্রয় এবং অন্যায় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আয়োজনে-মৃত শুকিমন নেছার ওয়ারিশ ৩ পুত্র ৭ কন্যা।

নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি শুকিমন নেছার মাতামহ মফিজ উদ্দিন প্রাং এর স্বউপার্জিত, স্বত্বদখলীয় সম্পত্তি ছিল বটে। উক্ত মফিজ উদ্দিন প্রাং উক্ত সম্পত্তিতে স্বত্ববান ও দখিলকার নিযুক্ত থাকাকালে মারা গেলে স্ত্রী কিনিমন বিবি, পুত্র রমজান প্রাং, কন্যা জামিরন বিবি নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তিতে স্বত্ববান ও দখিলকার নিযুক্ত থাকে। অতঃপর রমজান প্রাং মারা গেলে মাতা কিনিমন বিবি স্ত্রী ছায়েদা খাতুন ভগ্নি জামিরন বিবি ওয়ারিশ বিদ্যমান থাকে। অতঃপর উক্ত কিনিমন বিবি নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তিতে স্বত্ববান ও দখিলকার নিযুক্ত থাকাকালে কিনিমন। বিবি অভাবে একমাত্র কন্যা জামিরন বিবি ওয়ারিশ বিদ্যমান থাকে। অতঃপর জামিরন বিবি নালিশী সম্পত্তিতে স্বত্ববান ও দখিলকার নিযুক্ত থাকাকালে জামিরন বিবি অভাবে কন্যা শুকিমন বিবি ওয়ারিশ বিদ্যমান থাকে।

ভূমি দস্যু আলী হাসান এর মাতা হামেদা বেগম দাতা শুকিমন নেছা বিবির নিকট হইতে “বিগত ইং ২২/১২/৬৫ তারিখে ২২২৪৪ নং একখন্ড বিক্রয় কোবলা দলিল মূলে খরিদ করিয়া লইয়াছে মর্মে প্রকাশ করিয়া উক্ত দলিল বিভিন্ন জায়গায় প্রদর্শন করিয়া বিক্রয়ের চেষ্টা করিলে বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিস অনুসন্ধানে জানা যায়, দাতা মোছাঃ শুকিমন নেছা এবং গ্রহীতা মোছাঃ হামেদা বেগম নামীয় বিগত ইং ২২/১২/৬৫ তারিখে ২২২৪৪ নং বিক্রয় কোবলা দলিলটি সম্পাদন বা রেজিষ্ট্রী হয় নাই এবং উক্ত নম্বর দলিলের কোন অস্থিত্ব সদর থানা রেজিস্ট্রি অফিসে নাই। ভূমি দস্যু আলী হাসান একজন প্রতারক। সে জাল জালিয়াতি মূলে দলিল সৃষ্টি করিয়া জমি বিক্রয়ের অপচেষ্টায় লিপ্ত আছে।

নিম্ন তফশিল বর্ণিত সম্পত্তি মৃত শুকিমন নেছা, স্বামী: মৃত-সোলায়মান আলী শাহ, সাং। বাদুড়তলা, থানা ও জেলা: বগুড়া। সি এস সূত্রে মালিক নানা-মফিজ উদ্দিন প্রাং, মাতা: জামিরন, এসআর এবং আর এস মূলে মালিক কন্যা শুকিমন নেছা। বর্তমানে তার ০৩ পুত্র এবং ০৭ কন্যা ওয়ারিস সূত্রে মালিক।

শিপন আরও বলেন, উপরোক্ত আলী হাসান আমার ও আমার পরিবারের চরম ক্ষতি করার অসৎ উদ্দেশ্যে হয়তো নতুন কোন গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আমি ও আমার ভাইবোন নিরুপায় ও বাধ্য হয়ে আমার ও পরিবারের লোকজনের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews