1. admin@bogurapost.com : admin :
পেহেলগামের দায় হামাসের ওপর চাপাতে চায় ভারত-ইসরায়েল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

পেহেলগামের দায় হামাসের ওপর চাপাতে চায় ভারত-ইসরায়েল

  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

পেহেলগামে ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার মিল পাচ্ছে বলে দাবি ইসরায়েলের। ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার এ দাবি করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল, তার সঙ্গে জম্মু-কাশ্মীরের ‘সন্ত্রাসী’ হামলার মিল আছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় গত মঙ্গলবার ‘সন্ত্রাসী’ হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নেপালের নাগরিক রয়েছেন। পেহেলগামের এই ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার অনেক মিল রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি রাষ্ট্রদূত আজার।

তিনি বলেন, ‘গত মঙ্গলবার পেহেলগামে বেড়াতে গিয়ে আনন্দ করছিলেন পর্যটকেরা। আর ২০২৩ সালে ইসরায়েলে ধর্মীয় উৎসবে গানের জলসায় আনন্দ করছিলেন দর্শকরা। তখন হামলা করেছিল হামাস। ঘটনার দুটির মধ্যে অনেক মিল রয়েছে।’

ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, বিশ্বের প্রায় সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন একযোগে বিভিন্ন ‘অপারেশন’ চালাচ্ছে। তার মতে, ‘সন্ত্রাসবাদীরা অনেক জায়গায় মিলিতভাবে কাজ করছে। তারা একে অপরকে অনুকরণ করে মানুষ মারছে। তবে আমি নিশ্চিত, এদের হার হবেই।’

একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এসব দাবি করেছেন বলে জানিয়েছেন আজার। যেখানে দাবি করা হয়, পেহেলগামে ‘সন্ত্রাসী’ হামলার মাস দুয়েক আগে হামাসের কয়েকজন নেতা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ছিলেন।

গোয়েন্দা সূত্রের তথ্যমতে, হামাসের মুখপাত্র খালিদ আল-কাদুমি, নাজি জাহিরসহ হামাসের নেতা মুফতি আজমেরা গত ৫ ফেব্রুয়ারি রাওয়ালকোটে একটি পদযাত্রায় ছিলেন।

মূলত, ছদ্মবেশে নিয়ে এই প্রথমবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামাস নেতাদের উপস্থিতির তথ্য পান গোয়েন্দারা। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ফুটেজও সংগ্রহ করেছেন তারা।

গোয়েন্দা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার পর থেকে বার বার পাকিস্তানে যাতায়াত করেছে হামাসের কয়েকজন নেতা। এমনকি, হামাসের একটি দল জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর ‘সদর দপ্তর’-এ গিয়েছিল বলে দাবি করেছে ভারতীয় সংবদামাধ্যমগুলো।

২০২৪ সালের জানুয়ারিতে হামাসের মুখপাত্র আল-কাদুমিকে পাকিস্তানের পার্লামেন্টে আমন্ত্রণ জানানো হয় ভাষণ দেওয়ার জন্য। এসব মিলিয়ে পেহেলগামের ঘটনায় হামাসের যোগসূত্র দেখছেন ভারতীয় গোয়েন্দাদের একাংশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews