নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো বগুড়ায় ২ দিনব্যাপী ১০ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন টিএমএসএস মেডিকেল কলেজ এবং মমইন হোটেল ও রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি যৌথ ভাবে আয়োজন করছে পাবলিক হেলথ ফাউন্ডেশন এবং টিএমএসএস মেডিকেল কলেজ। এ উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উক্ত সম্মেলন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, টিএমএসএসের উপ নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান।
তিনি বলেন, ১০ম সম্মেলনে আন্তর্জাতিক ভাবে ৪০ জন এবং বাংলাদেশ হতে ৫১৬ জনসহ মোট ৫৫৬ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যোগদান করবে। এটি রাজধানীর বাইরে জনস্বাস্থ্য বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ধারনা করা হচ্ছে সম্মেলনটি বিশ্বব্যাপী প্রয়োগ করা যেতে পারে এমন উদ্ভাবনী বিষয়সমুহ উৎসাহিত করার লক্ষ্যে স্বাস্থ্য ব্যবসায় স্থায়িত্ব, সমতা এবং অভিগম্যতার যোগ্যকার গুরুত্ব আরোপ করে।
কাল শুক্রবার সকাল ১০ টায় টিএমএসএস মেডিকেল কলেজ এবং মমইন হোটেল ও রিসোর্টে সম্মেলনটির শুভ উদ্বোধন করবেন স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ স্বাস্থ্য সহকারি( প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমান।
এসময় সম্মেলন সম্পর্কে বক্তব্য রাখেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেনসহ পাবলিক হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply