1. admin@bogurapost.com : admin :
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন তারা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের দাবি না মানলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাবো। আমরা তার সাক্ষাৎ চাইবো।

এর আগে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই সারাদেশ থেকে এসে শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews