1. admin@bogurapost.com : admin :
প্রশাসনে ৫ উপ-সচিব পদে রদবদল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রশাসনে ৫ উপ-সচিব পদে রদবদল

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

পাঁচ উপ-সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

জারি করা এসব প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক (উপসচিব) মিজ আসমাউল হুসনা লিজাকে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক পদে বদলি করে তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. মিজানুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (বিনিয়োগ) পদে বদলি করে তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় আশ্রয়ণ-২-এর উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. ইলিয়াস মেহদীকে বাংলাদেশ জাহাজ পুনঃ প্রক্রিয়াজাতকরণ বোর্ডের পরিচালক বদলি করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) পরিচালক (উপসচিব) মো. আবদুল ওয়াদুদকে অর্থ বিভাগের ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের পরিচালক পদে বদলি করে তার চাকরি অর্থ বিভাগে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) কাইজার মোহাম্মদ ফারাবীকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) পরিচালক পদে বদলি করে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews