1. admin@bogurapost.com : admin :
প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, প্রবাসী স্বামীর দুধ দিয়ে গোসল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, প্রবাসী স্বামীর দুধ দিয়ে গোসল

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৩৭৪ বার

ফেনী প্রতিনিধি

সামাজিকভাবে বিয়ে। ১২ বছর সংসারের পর ৩ সন্তান রেখে স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে। তাই দুধ দিয়ে গোসল করে পরিশুদ্ধ হলেন স্বামী মোহাম্মদ শাহজাহান। বিয়ের পর সুখের সংসার করেছেন তারা। হঠাৎ সংসারে কাল বৈশাখী ঝড় আসে। কিন্তু শাহজাহান টের পায়নি। টের যখন পেয়েছেন তখন আর কিছুই বাকি ছিল না।

শাহজাহানের সেই ভালোবাসার মানুষটি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ঘটনার পর প্রবাস থেকে ফিরে দুই সপ্তাহ স্ত্রীর অপেক্ষায় ছিলেন কিন্তু ফিরে আসেননি স্ত্রী। অবশেষে স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন শাহজাহান।

বুধবার দুপুরে (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। শাহজাহান সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাহজাহান গত ১৫ বছর ধরে বাহরাইন প্রবাসী। ১০ বছর আগে বিবাহের পর ৩ সন্তান নিয়ে তাদের বেশ সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ শাহজাহানের স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

এলাকাবাসী জানান, স্ত্রী চলে যাওয়ার খবরে দেশে ফিরে শাহজাহান সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করে।

শাহজাহান বলেন, আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণসহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews