জয়পুরহাট প্রতিনিধি
ইন্টারন্যাশনাল ফোরামে স্পিকিং কোর্সের মাধ্যমে ইন্দোনেশীয় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জয়পুরহাটের ক্ষেতলালের এক যুবকের। পরে ইন্দোনেশিয়ায় গিয়ে ওই তরুণীকে বিয়ে করে দেশে ফিরলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুমশহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে শাকিউল ইসলাম (২৯)।
শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, মধ্যবৃত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে ঢাকা শহরে যান। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 নামের একটি ওয়েব সাইডের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত দুই মাস আগে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় উদ্দেশে রওনা দেন। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টায় নবদম্পতি উপজেলার কুশুম শহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নবদম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবত তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছিল। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার এ দেশের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply