নিজস্ব প্রতিবেদক
ফ্লাওয়ার মিল ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর নতুন কমিটি ঘোষণা। সভাপতি মীর শাহে আলম ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মাসুদ
শুক্রবার(২৮ ফেব্রুয়ারি )সন্ধ্যা সাড়ে ৬ টায় পুরান পল্টন ফার্স হোটেলের ৬ষ্ট তলায় ফ্লাওয়ার মিল ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি’র ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
সভায় বিভিন্ন জেলা থেকে আগত মিল মালিক দের সিদ্ধান্ত ক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বৎসরের জন্য নতুন ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। সেখানে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় উপদেষ্টারা হলেন, আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপি’র সহ সভাপতি বিশিস্ট শিল্পপতি মীর শাহে আলম , অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ওয়াজেদ আলী বাবুল,সহ- সভাপতি হাজী আব্দুল রাজ্জাক , সহ-সভাপতি শাহাদাত হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,কোষাধক্ষ্য মিনহাজ উদ্দিন মানিক।
সভায় সিদ্ধান্ত হয় পরবর্তীতে আরো বিভিন্ন জেলা থেকে মিল মালিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply