1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ঈদ উল ফিতরের জামাত কখন কোথায় হবে, কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের জামাত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ঈদ উল ফিতরের জামাত কখন কোথায় হবে, কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের জামাত

  • আপডেট সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৯১ বার

নিজস্ব প্রতিবেদক

 

মুসলমানদের ধর্মীয় বৃহত্তর উৎসব রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের প্রধান আকর্ষণ হলো ঈদগাহে ঈদের জামাত। বগুড়ায় বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পৃথক সময়ে। এবার প্রথম শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলাদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।  ঈদগাহ মাঠে দক্ষিণ গেটের পাশে মহিলাদের নামাজের স্থান নিধারণ করা হয়েছে।

প্রধান ঈদ জামাত: বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী ঈদের নামাজের ইমামতি করবেন। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় মসজিদ ও বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অন্য গুরুত্বপূর্ণ ঈদ জামাতসমূহ:
সকাল ৭:০০ টা: জামিল মাদ্রাসা।

সকাল ৭:৩০ টা: আজিজুল হক কলেজ মাঠ (পুরাতন ভবন), চকলোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহ।

সকাল ৭:৪৫ টা: মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ, বৃন্দাবনপাড়া ঈদগাহ।

সকাল ৮:০০ টা: কাটনারপাড়া ঈদগাহ, নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ, বগুড়া কটনমিল জামে মসজিদ, শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া সত্যপীরতলা ঈদগাহ, মালতিনগর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ।

সকাল ৮:০০ টা (প্রথম জামাত), সকাল ৯:০০ টা (দ্বিতীয় জামাত): ঠনঠনিয়া ঈদগাহ।

সকাল ৮:৩০ টা: দক্ষিণ ধাওয়াপাড়া বাইতুল সালাম জামে মসজিদ, ঠনঠনিয়া পশ্চিমপাড়া, ঠনঠনিয়া মাদ্রাসা, শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বায়তুর রহমান জামে মসজিদ ঈদগাহ।
সকাল ৮:৪৫ টা: আলতাফুন্নেছা খেলার মাঠ।

সকাল ৮:০০ টা: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর ঈদের জামাত বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে নারীরাও অংশ নিতে পারবেন। এই জামাতের ইমামতি করবেন মাওলানা শাইখ আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া।

ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা জানান, বগুড়া শহরসহ জেলার ঈদগাহে জামাত শান্তিপুর্ণ ও সুষ্ঠভাবে সম্পুর্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। ঈদগাহ মাঠগুলোতে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews