1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা,কেক কর্তন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা,কেক কর্তন

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া প্রেসক্লাবে জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির উদ্যোগে জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর)
আলোচনা সভা শুরুতে প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনসহ প্রয়াত বর্ষীয়ান আদিবাসী নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগ্রাম ও গৌরবের ৩২ বছর পার করেছে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীদের অধিকার আদায়ের অন্যতম সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ। ১৯৯৩ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন বর্ষীয়ান আদিবাসী নেতাদের নিয়ে প্রতিষ্ঠালাভ করে ঐতিহ্যবাহী এ সংগঠন। সংগঠনটির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে নানান কর্মসূচিতে পালন করছে‌।
জেলার কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলার কমিটির সাবেক সভাপতি যুগেশ চন্দ্র সিং, এ্যাড. সাইফুল ইসলাম পল্টু আহ্বায়ক, এ্যাড. দিলরুবা নূরী সদস্য সচিব বগুড়া জেলা বাসদ। বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ সন্তেষ চন্দ্র সিং, সদস্য কমল চন্দ্র সিং
আরো বক্তব্য রাখেন গৌতম চন্দ্র মাহাতো সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা, স্বপন কুমার সিং আহ্বায়ক, হিরালাল সিং সদস্য সচিব শেরপুর উপজেলা শাখা, প্রভাত চন্দ্র মালো সভাপতি গাবতলী উপজেলা শাখা, পলাশ বাগদী সাধারণ সম্পাদক ধুনট উপজেলা শাখা, রনজিৎ চন্দ্র মালো সভাপতি সারিয়াকান্দি উপজেলা শাখা। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখা’র সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, সাধারণ সম্পাদক সাগর কুমার সিং প্রমূখ।
আলোচনা সভা থেকে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ ৯ দফা দাবি ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ-সাহেবগঞ্জ বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যার বিচার সহ জাতীয় সংসদে সমতলের আদিবাসীদের জন্য প্রতিনিধি হিসেবে সংরক্ষিত আসন বরাদ্দ, সরকারি চাকরিতে কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবরদখল, মিথ্যা মামলা প্রত্যাহারসহ সরকারের কাছে নানা দাবি জানান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews