বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে শিশু সার্জারি ওয়ার্ডের সামনে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র ক্ষুরের আঘাতে বর্তমান স্বামী মোঃ মামুন(৩২)
গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের ৫ম তলায় শিশুর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। আহত
মামুন জেলার শেরপুর উপজেলার শংকর হাটা এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে। আহত মামুনকে দ্রুত স্থানীয় আনসার সদস্যরা উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করে দেন।
তাৎক্ষণিকভাবে জানা যায়, মামুনের স্ত্রী মোছাঃ ফেরদৌসী ৪ মাস আগে তার প্রথম স্বামী মোঃ রাসেল (৩২)। তিনি গাড়ি চালক (বর্তমানে কর্মরত: শেরপুর কৃষি অফিস) এর সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর দুই মাস আগে ফেরদৌসী দ্বিতীয়বারের মতো মামুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোববার সকালে ফেরদৌসী ও মামুন হাসপাতালে ফেরদৌসীর বড় বোনের অসুস্থ সন্তানকে দেখতে গেলে হঠাৎ সেখানে হাজির হয় তার প্রাক্তন স্বামী রাসেল। প্রাক্তন স্বামী ও বর্তমান দুই স্বামীর কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে রাসেল তার প্রতিদ্বন্দ্বী মামুনকে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মামুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply